লোকে বলে, লোকে বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার।

শেয়ার:
লোকে বলে, লোকে বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার।
কী ঘর বানাইব আমি শূন্যের মাঝার ॥

ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকব আর।
আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার ॥

এই ভাবিয়া হাসন রাজায় ঘরদুয়ার না বান্ধে।
কোথায় নিয়া রাখব আল্লায় এর লাগিয়া কান্দে ॥

হাসন রাজায় বুঝতো যদি বাঁচব কতদিন।
দালানকোঠা বানাইত করিয়া রঙিন ॥

গানের মর্মকথা

এই গানের বিস্তারিত অন্তর্নিহিত অর্থ ও ব্যাখ্যা শীঘ্রই আপডেট করা হবে। তবে হাছন রাজার প্রতিটি গানেই লুকিয়ে আছে স্রষ্টাপ্রেম, আত্মশুদ্ধি এবং জাগতিক মোহমুক্তির গভীর দর্শন।

তথ্যানুসন্ধান
  • রচয়িতা দেওয়ান হাছন রাজা
  • সংকলন হাছন উদাস
  • বিষয়বস্তু মরমী দর্শন ও দেহতত্ত্ব