অপ্রেমিকে গান আমার শুনবে না

শেয়ার:
আমি করি রে মানা,
কিরা দেই কসম দেই আমার বই হাতে নিবে না ॥

বারে বারে করি মানা বই আমার পড়বে না।
প্রেমের প্রেমিক যেই জনা, এ সংসারে হবে না ॥

অপ্রেমিকে গান শুনিলে কিছুমাত্র বুঝবে না।
কানার হাতে সোনা দিলে লাল ধলা চিনবে না ॥

হাসন রাজায় কসম দেয় আর দেয় মানা।
আমার গান শুনবে না যার প্রেম নাই জানা ॥

গানের মর্মকথা

এই গানের বিস্তারিত অন্তর্নিহিত অর্থ ও ব্যাখ্যা শীঘ্রই আপডেট করা হবে। তবে হাছন রাজার প্রতিটি গানেই লুকিয়ে আছে স্রষ্টাপ্রেম, আত্মশুদ্ধি এবং জাগতিক মোহমুক্তির গভীর দর্শন।

তথ্যানুসন্ধান
  • রচয়িতা দেওয়ান হাছন রাজা
  • সংকলন হাছন উদাস
  • বিষয়বস্তু মরমী দর্শন ও দেহতত্ত্ব