খোদা মিলে প্রেমিক হইলে

শেয়ার:
খোদা মিলে প্রেমিক হইলে।
পাবে না পাবে না খোদা নমাজ রোজা কইলে ॥

খোদা যদি ধরতে চাও, তার সঙ্গে পিরিত বাড়াও।
মিলিবে মিলিবে খোদা প্রেমে তাঁর মজিলে ॥

মিলিবে না রে প্রাণের খোদা তসবি টনকাইলে।
মিলিবে না মিলিবে না খোদা নাম তাঁর লইলে ॥

আল্লা আল্লা কইলে কিবা কলমা ও পড়িলে।
পাইবে না রে প্রাণের খোদা, মাথা কুটিয়া ম‍ইলে ॥

অন্য পন্থে না যাইয়া, প্রেমপন্থে গেলে।
পাইবায় পাইবায় খোদা হাসন রাজায় বলে ॥

গানের মর্মকথা

এই গানের বিস্তারিত অন্তর্নিহিত অর্থ ও ব্যাখ্যা শীঘ্রই আপডেট করা হবে। তবে হাছন রাজার প্রতিটি গানেই লুকিয়ে আছে স্রষ্টাপ্রেম, আত্মশুদ্ধি এবং জাগতিক মোহমুক্তির গভীর দর্শন।

তথ্যানুসন্ধান
  • রচয়িতা দেওয়ান হাছন রাজা
  • সংকলন হাছন উদাস
  • বিষয়বস্তু মরমী দর্শন ও দেহতত্ত্ব